সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৩৮৮ বার দেখা হয়েছে।

 

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের শালিকা বাজারে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

“মাদককে না বলি, মাদক মুক্ত দেশ গড়ি, চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে ও বাল্য বিবাহ পরিহার করি, শিক্ষার পথে আমরা হাটি” এ স্লোগানের মধ্য দিয়ে উপজেলার শালিকা গ্রামবাসীর উদ্যোগে, শালিকা আছিয়া পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম মানিকের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচিটি পালিত হয়।

শুক্রবার (২৫ এপ্রিল) জুমার নামাজের পর শালিকা বাজারের গারোবাজার-চাপড়ী রোডের দুপাশে দাড়িয়ে এলাকার কয়েক শত লোক সমাগত হয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। 

কর্মসূচিতে বক্তারা মাদক সেবন ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনের পাশাপাশি সামাজিক ভাবে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, এ সমাজে যারা মাদক ছড়িয়ে দিয়েছে তাদেরকে আমরা চিহ্নিত করে প্রথমে সামাজিক ভাবে বয়কট করব এবং তাতে যদি কাজ না হয় তাহলে সামাজিক ও আইনি ভাবে কঠোর ব্যবস্থা করে তাদেরকে শাস্তির আওতায় আনার ব্যবস্থা করা হবে। যা দেখে পরবর্তী প্রজন্ম যেন আর এই পথে পা বাড়াতে না পরে। 

এ সময় বক্তব্য রাখেন, শালিকা আছিয়া পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম মানিক, মো. আমজাদ আলী,  মো. আহসান আলী প্রমূখ। 

উল্লেখ্য গত ১৪ মার্চ উত্তর শালিকা গ্রামের পাগুখার মোড় এলাকার খায়রুল ইসলামের ছেলে রাজিব (৩০) নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করে। আর সে বিষয়টির উপর নজর রেখেই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme