মাভাবিপ্রবিতে রোটারী ক্লাবের বৃক্ষ রোপন কর্মসুচি

  • আপডেট : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭৮৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মাভাবিপ্রবি: টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোটারী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসুচি-২০১৯ পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে এ কর্মসুচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন। বৃক্ষ রোপন শেষে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে প্রায় চার হাজার গাছ তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রোটারী ক্লাব অব টাঙ্গাইল এর সভাপতি আব্দুল মুত্তালিব, রোটারী ক্লাব টাঙ্গাইল সিটি এর সভাপতি বিপুল কান্তি ঘোষ ও রোটার‌্যাক্ট ড. পিনাকী দে।

আরও উপস্থিত ছিলেন, রোটার‌্যাক্ট ক্লাব অব মাওলানা ভাসানী এর সভাপতি প্রতীক গুন, আইপিপি এস এইচ সোহাগ, রোটারিন মেসবাহ উদ্দিন নবীন, রোটারিন তাহমিনা আক্তার, রোটারিন বিমল চন্দ্রসহ অন্যান্য সদস্যবৃন্দ।

কর্মসূচির অর্থায়ন করেন রোটারী ক্লাব অব টাঙ্গাইল, রোটারী ক্লাব অব ঢাকা ম্যাভেরিক্স ও রোটারী ক্লাব অব টাঙ্গাইল সিটি এবং সহযোগিতা করেন রোটার‌্যাক্ট ক্লাব অব মাওলানা ভাসানী টাঙ্গাইল।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme