সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মাভাবিপ্রবিতে শুরু হয়েছে “Hult Talk with Leaders”

  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৮৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মাভাবিপ্রবি : বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে হাল্ট প্রাইজ মাভাবিপ্রবির উদ্যোগে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান “Hult Talk with Leaders”।

এখানে সেশনগুলো হাল্ট প্রাইজ মাভাবিপ্রবির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে প্রতি চারদিন পরপর সরাসরি সম্প্রচারিত হবে রাত ৮ টায়।

এই সেশনগুলোতে বিভিন্ন উদ্যোক্তাদের অতিথি হিসেবে নিয়ে এসে তাদের কাছ থেকে শোনা হবে তাদের পথ পাড়ি দেওয়ার গল্প, অভিজ্ঞতা। সঙ্গে তাদের উপদেশ, পরামর্শ তো থাকছেই।

“Hult Talk with Leaders” এ অতিথি হিসেবে ছিলেন আলফা ক্যাটারিং এর সহ-প্রতিষ্ঠাতা সাইম ফারুক; সংযোগ এর সহ-প্রতিষ্ঠাতা সারাফ নাওয়ার এবং তরুণ এর সহ-প্রতিষ্ঠাতা রাফিদ ইলাহী চৌধুরী।

তারা তাদের উদ্যোক্তা হয়ে ওঠার গল্প, তাদের কি কি বাধার সম্মুখীন হতে হয়েছে, তাদের অভিজ্ঞতা সবার মাঝে তুলে ধরেন। তারা তাদের আলোচনায় উদ্যোক্তা হতে যে ধরণের সামাজিক প্রভাব পড়ে তা নিয়ে আলোচনা করেন।

এছাড়াও কিভাবে আমাদের ভেতরের গুণগুলো আরও ভালো হবে, কি করে একজন ভাল নেতৃত্ব দিতে পারবে তা নিয়েও আলোচনা করেন অতিথিরা। তাদের আলোচনা সেশনে অংশ নেওয়া সবাই অনেক উপভোগ করেন।

আর ইতোমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে হাল্ট প্রাইজের এই বছরের চ্যালেঞ্জের বিষয়বস্তু। হাল্ট প্রাইজের এই বছরের বিষয়বস্তু “Food for Goods: Transforming food into Vehicle for change”. যেখানে টেকসই উন্নয়ন লক্ষমাত্রার ৭টি লক্ষ্য নিয়ে সরাসরি কাজ করা যাবে।

আর কিছুদিনের মধ্যে এই বছরের চ্যালেঞ্জও ঘোষণা করতে যাচ্ছে হাল্ট প্রাইজ ফাউন্ডেশন। গতবার মাভাবিপ্রবিতে উল্লেখযোগ্য হারে অনক্যাম্পাস প্রোগ্রামে অংশ নিয়েছিল মাভাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা এবং মাভাবিপ্রবি থেকে বিজয়ী দল অংশ নেয় রিজিওনাল সামিটে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme