সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মাহমুদনগর ইউনিয়ন বিএনপির  উদ্যোগে মত বিনিময় সভা

  • আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৮৫৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক :বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে টাঙ্গাইলে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদনগর ইউনিয়ন বিএনপির  উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ফরহাদ ইকবাল।

 ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপিসিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, কাতুলী ইউনিয়ন বিএনপি

সাধারণ সম্পাদক সুজন মিয়া, মাহমুদ নগর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম বাহার প্রমুখ।

এসময় বিএনপি’র অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কারের নীলনকশা নয়, এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেরও সুস্পষ্ট রূপরেখা। দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে । তারেক রহমানর ৩১ দফা দাবি আমাদের বাস্তবায়ন করতে হবে। এ লক্ষে আমরা কাজ করছি৷ এছাড়া ফেব্রুয়ারির মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme