সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরের একটি বিল থেকে মানব কঙ্গাল উদ্ধার

  • আপডেট : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৮১৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরের একটি বিল থেকে মানব কঙ্গাল উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে উপজেলার টাকিয়া কদমা গ্রামের তেতিলা বিল থেকে এই কঙ্গাল উদ্ধার করা হয়। গত আট মাস আগে টাকিয়া কদমা গ্রামের স্বপ্না বেগম নামে এক নারী নিখোঁজ হয়। এই কঙ্গাল ওই নারীর বলে ধারনা করা হচ্ছে। নিশ্চিত হতে ডিএনএ টেস্টের ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গত এক যুগ আগে উপজেলার তরফপুর ইউনিয়নের ছিটমামুদপুর গ্রামের মালেক সিকদারের মেয়ে স্বপ্না বেগমের সঙ্গে পাশ্ববর্তী টাকিয়া কদমা গ্রামের সালাম মিয়ার ছেলে দুলাল মিয়ার সঙ্গে বিয়ে হয়। তাদের সংসারে দুইটি ছেলে সন্তান রয়েছে। গত আট মাস আগে স্বপ্না বেগম নিখোঁজ হয়। নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে মির্জাপুর থানায় সাধারণ ডাইরী করা হয়। কিন্ত তার কোন খোঁজ মিলেনি।
এদিকে রবিবার বিকেলে টাকিয়া কদমা গ্রামে দুলাল মিয়ার বাড়ির সংলগ্ন তেতিলা বিলে একটি খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় কঙ্গাল দেখতে পায় এলাকাবাসী। হত্যাকারীরা তাকে হত্যার পর ওই বিলের পানির নিচে একটি খুটিতে বস্তাবন্দি করে রাখে। গত কয়েক দিন সেলু মেশিন দিয়ে বিলের পানি সেচের জন্য তুলে নিলে খুটিতে বাধা কঙ্গাল দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ গিয়ে কঙ্গাল উদ্ধার করে।
মির্জাপুরের বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হুমায়ূন কবীর জানান, কঙ্গালটি নিখোঁজ নারীর বলে তারা ধারনা করছেন। তবে ডিএনএ টেস্টের পর নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme