সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরের কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শনে তিন দেশের রাষ্ট্রদূত

  • আপডেট : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৫৪১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুরঃ টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহা প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতালের সেবা কার্যক্রমসহ কুমুদিনী কমপ্লেক্সের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন তিন দেশের রাষ্ট্রদূতগণ। শনিবার সকালে তাঁরা সড়ক পথে কুমুদিনী কমপ্লেক্সে এসে পৌছান। রাষ্ট্রদূতগণ হলেন, ঢাকাস্থ সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ভন লিনডে, লেদারল্যান্ডের রাষ্ট্রদূত এ্যান ভ্যান লিওয়েন ও বৃটিশ হাইকমিশনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ম্যাট ক্যানেল।

শনিবার সকাল ১০ টায় রাষ্ট্রদূতগণ কুমুদিনী কমপ্লেক্সে পৌছালে সেখানে তাদের স্বাগত জানান, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল হালিম ও কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়। কুমুদিনী পুরাতন লাইব্রেরিতে চা চক্র শেষে রাষ্ট্রদূতগণ দানবীর রণদা প্রসাদ সাহা ও তাঁর প্রতিষ্ঠিত নির্মিত প্রমাণ চিত্র দেখেন। পরে কুমুদিনী হাসপাতালের সেবা কার্যক্রম, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, ভারতেশ্বরী হোমস, ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট পরিদর্শন করেন। পরে তিনি দানবীর রণদা প্রসাদ সাহার পৈত্রিক নিবাস মির্জাপুর গ্রাম পরিদর্শন করেন।

এসময় রাজীব প্রসাদ সাহা অধ্যাপক ডা. আব্দুল হালিম ডা. প্রদীপ কুমার রায় দানবীর রণদা প্রসাদ সাহার প্রপৌত্র রুদ্র প্রসাদ সাহা কুমুদিনী হাসপাতালের ডিজিএম অনিমেষ ভৌমিক উপস্থিত ছিলেন। বিকেলে রাষ্ট্রদূতগণ ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে কুমুদিনী কমপ্লেক্স ত্যাগ করেন।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme