সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরের যুবক দক্ষিণ আফ্রিায় খুন

  • আপডেট : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৩১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকায় মনির নামে এক বাংলাদেশি যুবক দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন। সে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের পাথরঘাটা গ্রামের পলান মিয়া ছেলে।

শুক্রবার মনিরের ছোট ভাই আশিক বিষয়টি নিশ্চিত করেছেন।

আশিক জানান, গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় মনিরের ব্যবসা প্রতিষ্ঠানে একদল দুর্বৃত্ত হানা দেয়। এ সময় মনির বাধা দেয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যার পর টাকা ও মালামাল লুট করে নিয়ে যায়। তিনি একসাথে দুইটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে- মনিরের স্ত্রী ও স্কুল পড়ুয়া দুই কন্যা সন্তান রয়েছে। সে দীর্ঘদিন যাবত দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় রড-সিমেন্টসহ নির্মাণ সামগ্রীর ব্যবসা করতেন।

মনিরের স্ত্রী শিল্পী আক্তার বলেন, কেউ শত্রুতা করে তার স্বামীকে ওই দেশের সন্ত্রাসী দিয়ে খুন করাতে পারে। তিনি আরও জানান, আগামী রবিবার (২০ ফেব্রুয়ারি) মনিরের মরদেহ বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme