সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই

  • আপডেট : সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯
  • ৮১৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরে অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার দুপুরে উপজেলার তরফপুর গ্রামের উত্তর পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে বসতঘরসহ ঘরের সব মালামাল পুড়ে প্রায় ২০লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এলাকাবাসী জানান, দুপুরে তরফপুর উত্তরপাড়া গ্রামের আবুল হোসেনের বাড়ির লোকজন ঘরে তালা দিয়ে কাজে যান। ফ্রিজের বৈদ্যুতিক তার থেকে ঘরে আগুন লেগে যায়।

স্থানীয় লোকজন আগুনের লেলিহান শিখা দেখে পানি দিয়ে ও কলাগাছ ফেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্ত প্রচন্ড তাপদাহে অল্প সময়ের মধ্যে বসত ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

এতে একটি মোটরসাইকেলসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে আবুল হোসেনের ভাই সাবেক মেম্বার শাজাহান মিয়া জানিয়েছেন।

এদিকে খবর পেয়ে মির্জাপুর দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থালে পৌছালেও ততক্ষনে আগুন নিয়ন্ত্রণে চলে আসে বলে এলাকার লোকজন জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme