সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৪৬৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের সাটিয়াচড়া গ্রীণটেক্স কারখানার পশ্চিমপাশ থেকে বৃহস্পতিবার (৩ মার্চ) অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে ওই যুবককে মহাসড়কের গ্রীণটেক্স কারখানার পশ্চিম পাশে পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেয়। পরে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, হালকা-পাতলা গড়ন, শ্যামলা বর্ণের প্রায় ৩০ বছর বয়সী ওই যুবকের শরীরে ফুল প্যান্ট ও ফুল হাতা শার্ট রয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাতনামা কোনো গাড়ি ওই যুবককে ধাক্কা দিলে মাথায় ও শরীরে আঘাত পেয়ে তিনি মারা যান।

গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ(ওসি) আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অজ্ঞাত যুবকের পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme