সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে আওয়ামী লীগের সভাপতি শরীফ সম্পাদক সীমান্ত

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ১৩৪৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মীর শরীফ মাহমুদকে সভাপতি ও ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তকে সাধারণ সম্পাদক করা হয়েছেন।

বৃহস্পতিবার ( ৩১ মার্চ) অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে এই সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি।

নবনির্বাচিত সভাপতি এর আগে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন এবং ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি টাঙ্গাইল ৭ আসনের টানা ৪ বারের এমপি বীরমুক্তিযোদ্ধা প্রয়াত একাব্বর হোসেনের একমাত্র পুত্র।

এর আগে সকালে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান, একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি।

এছাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মীর এনায়েত হোসেন মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামছুর নাহার চাপা, সদস্য, এড. এ.বি.এম রিয়াজুল কবীর কাওছার ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme