সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে আনসার ভিডিপি সদস্যদের মধ্যে ত্রাণ বিতরণ

  • আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ৬৮২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুরে তিন শতাধিক দুস্থ আনসার ভিডিপি সদস্যদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।সোমবার (২৭ এপ্রিল) সকালে মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এ খাদ্য সামগ্রী বিরতণের আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন। এ সময় উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ সেখানে উপস্থিত ছিলেন।

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ১টি সাবান ও ১টি মাস্ক।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন ভিডিপি সদস্য-সদস্যাদের উদ্দেশ্যে বলেন, এই মুহুর্তে করোনা ভাইরাসের একমাত্র প্রতিষেধক ঘরে থাকা। তাই ভাইরাসের সংক্রম ঠেকাতে সবাইকে ঘরে থাকতে হবে।

আপনারা গ্রামে বসবাস করেন এবং গ্রামের মানুষের সঙ্গে আপনাদের সার্বক্ষনিক উঠাবসা। তাই করোনা ভাইরাসারে সংক্রমনরোধে এই মুহুর্তে নিজেরা ঘরে থাকবেন এবং অন্যদের ঘরে থাকার পরামর্শ দিবেন। করোনার প্রাদুর্ভাবের এই সময়ে সরকার প্রত্যেকের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিবে বলে তিনি উল্লেখ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme