সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বঙ্গবন্ধু বইমেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

  • আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৫১ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বঙ্গবন্ধু বইমেলা উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন এমপি।

সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান শামীম আক্তার শিফা, আজাহারুল ইসলাম, যুবলীগ নেতা শামীম আল মামুন প্রমুখ।

সভায় ২১ ফেব্রুয়ারি থেকে মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু বইমেলার আয়োজনের সিদ্ধান্ত হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও প্রেসক্লাবের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme