সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে আ’লীগ নেতাকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন মাদক ব্যবসায়ী

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৬০৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : আওয়ামীলীগ নেতাকে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন এক মাদক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়নের বান্দাচালা গ্রামে।

পুলিশ সূত্র জানায়, ওই গ্রামের মাদক ব্যবসায়ী খলিল মিয়ার ছেলে রুবেল মিয়া (২৫) লতিফপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শহিদুল ইসলাম আলহাজের বাড়িতে ২শ পিস ইয়াবা রয়েছে বলে পুলিশকে গোপনে খবর দেয়।

পরে তার কথা মতো মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশারের নেতৃত্বে পুলিশ দল আওয়ামীলীগ নেতার বাড়িতে তল্লাশী চালায়। কিন্ত পুলিশ ওই বাড়ি থেকে কোন মাদক উদ্ধার করতে না পারায় খবর দাতা রুবেল সম্পর্কে পুলিশের সন্দেহ হয়।

এক পর্যায়ে রুবেলকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেহ তল্লাশী করে প্যান্টের দুই পকেট থেকে ২শ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পুর্ব শত্রু তার জের ধরে আওয়ামীলীগ নেতাকে ফাঁসানোর জন্য রুবেল এই পরিকল্পনা করে বলে পুলিশের কাছে স্বীকার করে।

তার এ পরিকল্পনায় একই গ্রামের মিজান নামে আরও এক মাদক ব্যবসায়ী রয়েছে বলেও পুলিশ সূত্র জানিয়েছেন। তবে মিজান পলাতক রয়েছে বলে জানা গেছে।

মির্জাপুর থানায় রুবেল ও মিজানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং মিজানকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে বলে উপপরিদর্শক (এসআই) আবুল বাশার জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme