সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে ইউএনও’র বিলুপ্তপ্রায় গাছের চারা বিতরণ

  • আপডেট : বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৩৩৪ বার দেখা হয়েছে।
টাঙ্গাইলের-মির্জাপুরে

প্রতিদিন প্রতিবেদকব :  টাঙ্গাইলের মির্জাপুরে বিলুপ্তপ্রায় চার হাজার গাছের বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা ফতেপুর ও বানাইল ইউনিয়নে পৃথক দুটি সমাবেশের মাধ্যমে এই চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন। এ উপলক্ষে আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল ও বানাইল ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন সিদ্দিকীর সভাপতিত্বে পৃথক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাকিলা বিনতে মতিন। এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার পাল প্রমুখ।

পরে প্রধান অতিথি দুই ইউনিয়নের ২ হাজার পরিবারের মধ্যে বিলুপ্তপ্রায় দুই হাজার গাছের চারা বিতরণ করেন। এ আগে গতকাল মঙ্গলবার উপজেলা বহুরিয়া, লতিফপুর, মহেড়া ও ফতেপুর ইউনিয়নে সমাবেশ করে ৪ হাজার গাছের চারা বিতরণ করেন করেন তিনি।
উল্লেখ্য গত ৩০ মে শাকিলা বিনতে মতিন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদানের পর তিনি উপজেলা ১৪টি ইউনিয়নে বিলুপ্তপ্রায় ১৪ হাজার গাছের চারা বিতরণের ঘোষণা দেন। তারই ধারাবাহিকতায় বুধবার আনাইতারা ও বানাইল ইউনিয়নে সমাবেশ করে গাছের চারা বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন বলেন, বর্তমানে প্রকৃতি যে বিরুপ আচরণ করছে তা থেকে রক্ষা পেতে আমাদের সবুযায়নের দিকে জোর দিতে হবে। তিনি সেই লক্ষে এ উপজেলার প্রতিটি ইউনিয়নে গাছের চারা বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme