সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

মির্জাপুরে ইসলামী ফাউন্ডেশনের শিক্ষকদের সঙ্গে এমপি শুভর মতবিনিময় সভা

  • আপডেট : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৫৭১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মির্জাপুর: টাঙ্গাইলের মির্জাপুরে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের সাথে মতবিনিময় ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন সংসদ সদস্য খান আহমেদ শুভ।

মঙ্গলবার দুপুরে ইসলামী ফাউন্ডেশন মির্জাপুর উপজেলা শাখার কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ নুরুল আলমের সভাপতিত্বে সভায় এমপি খান আহমেদ শুভ ছাড়াও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাহিদুল ইসলাম মনির, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুর
রহমান আকন্দ, প্রেসক্লাব সভাপতি শামসুল ইসলাম সহিদ, ইসলামী ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার মোস্তাক আহমেদ, সদরের ফিল্ড সুপারভাইজর মাসুদুর রহমান, মির্জাপুর উপজেলা ফিল্ড সুপারভাইজর বজলুর রহমান, কেন্দ্র শিক্ষক শাহ আলম, আলী আজম প্রমুখ।

পরে খান আহমেদ শুভ ইসলামী ফাউন্ডেশনের মির্জাপুর উপজেলার ১৫৬ জন কেন্দ্র শিক্ষকের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme