সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে উপজেলা নির্বাচনে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সমর্থন দিলেন অপর স্বতন্ত্র প্রার্থীকে

  • আপডেট : বুধবার, ১৩ মার্চ, ২০১৯
  • ৮৭৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মোস্তফা তার মনোনয়নপত্র প্রত্যাহার করে অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ব্যবসায়ী ফিরোজ হায়দার খানকে সমর্থন দিয়েছেন।

বুধবার সন্ধায় মির্জাপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ফিরোজ হায়দার খানকে সমর্থন দিয়ে তার মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেন মো. মোস্তফা।

এসময় চেয়ারম্যান প্রার্থী টাঙ্গাইল জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান ও মনোনয়ন পত্র প্রত্যাহার করা প্রার্থী মো. মোস্তফা সংক্ষিপ্ত বক্তৃতা করেন।

সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার পারভেজ শাহ আলম, উপজেলা শ্রমিক দলের সভাপতি কুব্বত আলী মৃধা, উপজেলা মহিলা দলের সভাপতি ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী খালেদা সিদ্দিকী স্বপ্না,

উপজেলা ছাত্রদলের সভাপতি মো. ফরিদ মিয়া, পৌর বিএনপির সহসভাপতি খন্দকার মোবারক হোসেন, বিএনপি নেতা শফি মিয়া, শহর আলী সহঅর্ধশত নেতাকর্মী । ৩১ মার্চ চতুর্থ ধাপে মির্জাপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme