সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে এক সঙ্গে তিন পুত্র সন্তান প্রসব

  • আপডেট : সোমবার, ৬ মে, ২০১৯
  • ৭৪৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরে এক সঙ্গে তিন পুত্র সন্তান প্রসব করেছেন এক মা।

রোববার দুপুরে লিপি আক্তার নামে ওই মা কুমুদিনী হাসপাতালে পর পর তিন পুত্র সন্তান প্রসব করেন। লিপি আক্তার টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার গান্ধি গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী।

হাসপাতাল সূত্র জানায়, প্রসব ব্যাথা নিয়ে শনিবার লিপি আক্তার কুমুদিনী হাসপাতালের ডেলিভারি বিভাগে ভর্তি হন। রোববার বেলা বারটার দিকে স্বাভাবিক ভাবে তিনি প্রথমে একটি পুত্র সন্তানের জন্ম দেন।

এরপর তিনি দুপুর একটার দিকে দ্বিতীয় এবং পৌনে দুইটার দিকে তৃতীয় পুত্র সন্তানের জন্ম দেন।

নবজাতক তিনটি কুমুদিনী হাসপাতালের শিশু ওয়ার্ডের নিবির পরিচর্যা কেন্দ্রে রয়েছে মা সুস্থ রয়েছে বলে কুমুদিনী হাসপাতালের সহকারি ব্যবস্থাপক অনিমেষ ভৌমিক জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme