সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে ওয়ালটন শো’ রুমসহ অন্যান্য প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট : রবিবার, ৩ মে, ২০২০
  • ৬৬৬ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুরে সরকারি আদেশ অমান্য করে শো’ রুম খোলা রেখে পণ্য বিক্রির অপরাধে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন কোম্পানীর নিজস্ব শো’রুম ওয়ালটন প্লাজাকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

রোববার (০৩ মে) সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন এ জরিমানা করেন।একই সময় সামাজিক দূরত্ব বজায় না রাখা ও নিজেরা সুরক্ষা সামগ্রী ব্যবহার না করায় সদরের মেইন রোডে অবস্থিত মসজিদ মার্কেটের চৌধুরী ফার্মেসি ও আরোগ্য বিতান নামে দুটি ওষুধের দোকানীর কাছ থেকে ৪ হাজার এবং একটি ইলেকট্রিক ও ২টি জুয়েলারি দোকানীর কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, সরকরি আদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রেখে পণ্য বিক্রির অপরাধে ওয়ালটন প্লাজাকে জরিমানা করা হয়েছে। এছাড়া সামজিক দূরত্ব বজায় না রাখায়সহ ও নিজেরা সুরক্ষা সামগ্রী ব্যবহার না করায় দুটি ফার্মেসিসহ ৬টি প্রতিষ্ঠানের কাছ থেকে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় একাধিক প্রতিষ্ঠানের মালিককে সতর্কও করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme