সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে কাভার্ডভ্যানে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ৩

  • আপডেট : বুধবার, ১৯ মে, ২০২১
  • ৫২৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে মাইক্রোবাসের ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় এক নারী আহত হয়েছেন।

বুধবার (১৯ মে) সকাল ৬টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন-আখাউড়ার নুরপুর গ্রামের গণি মিয়ার ছেলে মাইক্রোবাসচালক হাসান, তুলা বাড়ি গ্রামের সালাম মিয়ার ছেলে চালকের সহকারী ইমন এবং যাত্রী জয়পুরহাটের পিয়ারী গ্রামের এমদাদুলের ছেলে গোলাম মাওলা শামীম।

এ দুর্ঘটনায় নিহত শামীমের স্ত্রী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

গোড়াই হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফফর হোসেন জানান, উপজেলার পাকুল্লার মহাসড়কের ঢাকামুখী লেনে একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিলো। এ সময় ঢাকাগামী একটি মাইক্রোবাস (হায়েস) কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক যাত্রীসহ তিনজন নিহত হন। আহত হয় এক নারী।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme