সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে কুমুদিনী হাসপাতালে ব্রটিশ হাইকমিশনার

  • আপডেট : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ৫৫৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন করলে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাইকমিশনার সারা কুক। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে তিনি কুমুদিনী হাসপাতালে এসে পৌছান। সেখানে তাকে তাঁকে স্বাগত জানান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা।

এসময় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গলের পরিচালক সম্পা সাহা, মহাবীর পতি, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. আব্দুল হালিম ও কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় ও ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) অনিমেশ ভৌমিক উপস্থিত ছিলেন।

বৃটিশ হাইকমিশনার মিসেস সারা কুক কুমুদিনী হাসপাতালের লাইব্রেরীতে চা চক্র শেষে ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন। পরে ডিঙ্গি বজরা (নৌকা) যোগে হোমস সংলগ্ন লৌহজং নদী পার হয়ে দানবীর রণদা প্রসাদ সাহার পৈত্রিক বাড়ি পরিদর্শনে যান। এছাড়া তিনি কুমুদিনীর চিকিৎসা ও শিক্ষা কার্যক্রম পরিদর্শনে কুমুদিনী হাসপাতাল ও উইমেন্স মেডিকেল কলেজ পরিদর্শন করেন।

সকাল সাড়ে ১০টার দিকে কুমুদিনী লাইব্রেরীর সামনে স্থানীয় সাংবাদিকরা প্রশ্ন করলে কুমুদিনীর শিক্ষা ও চিকিৎসাসেবা কার্যক্রম সম্পর্কে আমাদের ভাল ধারণা আছে। কুমুদিনীর স্বাস্থ্য, শিক্ষা ও কারিগরী শিক্ষা বাংলাদেশের নতুন প্রজন্মের জন্য কাজে আসবে। এ বিষয়ে তারা সহযোগিতা করে থাকেন বলে তিনি উল্লেখ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme