সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৬২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: টাঙ্গাইলের মির্জাপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকীর দল বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার আলোচনাসভা ও কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

বিকেলে মির্জপুর প্রেসক্লাব মিলনায়তনে কৃষক শ্রমিক জনতা লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কৃষক শ্রমিক জনতা লীগ মির্জাপুর উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন শিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আরমান হোসেন তালুকদার তাপস,

টাঙ্গাইল জেলা শাখার সাবেক যুগ্ম সস্পাদক এম এ গাফ্ফার গফুর, মির্জাপুর উপজেলা শাখার সহসভাপতি ডা. আব্দুছ সাত্তার, উপজেলা যুব আন্দোলনের আহবায়ক খন্দাকার মনিরুজ্জামান, যুগ্ম আহবায়ক আব্দুল আলীম, উপজেলা ছাত্র আন্দোলনের আহবায়ক নাজমুল হোসেন ফরহাদ প্রমুখ। পরে উপস্থিত নেতাকর্মীদের অংশ গ্রহণে দলের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme