সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে কয়লা কারখানা ঘুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

  • আপডেট : সোমবার, ১৭ জুন, ২০১৯
  • ১০১৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরে গাছ পুড়িয়ে কয়লা তৈরির একটি কারখানা ভেঙে ঘুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালতের বিচারক।

এছাড়া অবৈধভাবে কয়লা তৈরির কারখানা স্থাপনের অপরাধে কারখানা মালিককে তিন দিনের সাজা দেয়া হয়। এ সময় বিপুল পরিমান কয়লা জব্দ করেন বিচারক।

সোমবার সকালে কারখানা মালিক আক্কাছ আলীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মির্জাপুর উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মাঈনুল হক পৌর এলাকার বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় স্থাপিত কারখানায় অভিযান চালিয়ে তা ঘুড়িয়ে দেন।

জানা গেছে, উপজেলা সদরের বাওয়ার কুমারজানী পূর্বপাড়ার মৃত হাজী হরমুজ আলীর ছেলে আক্কাছ আলী (৩৫) ওই এলাকার জনবসতিপূর্ন স্থানে তিনটি চুলা স্থাপন করে দীর্ঘদিন ধরে গাছ পুড়িয়ে কয়লা তৈরি করে আসছিল।

এতে ওই এলাকার পরিবেশ দুষনসহ নানা রোগব্যধি দেখা দেয়। খবর পেয়ে রবিবার বিকেলে মো. মাঈনুল হকের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল অভিযান চালিয়ে কয়লা তৈরির তিনটি চুলা ভেঙে ঘুড়িয়ে দেন এবং কারখানা মালিককে সাজা দেন।

আদালতের বিচারক মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈনুল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme