সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে খাদ্যসামগ্রী বিতরণ করলেন পুলিশ সুপার

  • আপডেট : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৭৪৩ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুরে কর্মহীন পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। শনিবার (২৩ মে) দুপুরে মির্জাপুর সরকারি কলেজ মাঠে জেলা পুলিশের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো.শফিকুল ইসলাম, সহকারি পুলিশ সুপার মির্জাপুর সার্কেল দীপংকর ঘোষ ও মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সায়েদুর রহমান উপস্থিত ছিলেন।

উপজেলার ১২৯টি কর্মহীন পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এর আগেও কয়েক দফায় জেলা পুলিশের পক্ষ থেকে মির্জাপুরে কর্মহীন পরিবারে খাদ্যসহায়তা দেয়া হয়েছে বলে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সায়েদুর রহমান জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme