সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে ঘুগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২০
  • ১০৮৫ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: ‘‘ নিরাপদ জায়গায় বিদ্যুদের খঁটি স্থাপন করুন, শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ বজায় রাখু ’’ এ শ্লোগানকে সামনে রেখে মির্জাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের উপর দিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন স্থাপন প্রক্রিয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঘুগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ৭৩নং ঘুগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।

জানা গেছে ওই বিদ্যালয়ের মাঠে ইতিমধ্যে ৩৩ হাজার ভোল্টের প্রবাহিত বিদ্যুতের পল্লীবিদ্যুতের একটি খুটি রয়েছে। ওই খুটিটি স্থানান্তরের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ পল্লী বিদ্যুতের স্থানীয় অফিসে আবেদন করেছেন।

সম্প্রতি ধামরাই থেকে মির্জাপুরে আসা বিদ্যুৎ লাইনের আরও একটি খুঁটি বিদ্যালয়ের মাঠে স্থাপনের চেষ্টা করেন। এই খুঁটি স্থাপনের প্রতিবাদে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে উয়ার্শী-বালিয়া সড়কে মানববন্ধন করে। এই মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা অংশ নেন।

ঘুগী গ্রামের বাসিন্দা স্থানীয় ছাত্রলীগ নেতা সজিব আহমেদ বলেন ইতিমধ্যে বিদ্যালয়ের মাঠের এক পাশ দিয়ে হাই ভোল্টেজের বিদ্যুতের লাইন রয়েছে। তারপর আবার নতুন আরও একটি লাইন টানার চেষ্টা করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের নিরাপত্তার পাশাপাশি ভবিষ্যতে বিদ্যালয়ে নতুন কোন ভবন নির্মাণ করা সম্ভব হবে না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিশির কান্তি চক্রবর্তী ও পরিচালনা পরিষদের সভাপতি শামীম আল মামুন বলেন, কোমলমতি শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করে। একাধিক খুঁটি স্থাপন হলে শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্টসহ জীবন ঝুকির মধ্যে পড়বে।

টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি মির্জাপুর জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মোর্শেদুল ইসলাম বলেন, বিদ্যালয়ের কোন সমস্যা হলে নতুন লাইন টানা হবে না।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme