সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে চেয়ারম্যান আব্দুল্লাহ হেল শাফি ইন্তেকাল

  • আপডেট : মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯
  • ১১১৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়ন পরিষদের ২ বারের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দল্লাহ হেল সাফি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …..রাজিউন)।

মঙ্গলবার বিকেল ৫ টার দিকে তিনি মারা যান। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি মির্জাপুর উপজেলা পরিষদের পরপর ২ বার নির্বাচিত ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার শিফার স্বামী।শাফির বড় ভাই জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের কবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্ট ড. আব্দুল্লাহ হেল কাফি 
 জানান, সোমবার বিকেলে বাসায় শাফি হৃদরোগে আক্রান্ত হলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে লাইভ সাপোর্ট দেয়া হলেও মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়। এর আগে সকালে শাফির অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে যান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি, উপজেলা চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমনসহ নেতা-কর্মীরা।

মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে এক মেয়ে তিন ভাইসহ অসংখ্যগুনগ্রাহী রেখে গেছেন।এদিকে শাফির মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন, টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মীর শরীফ মাহমুদ পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন ও টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজ লি: এর সভাপতি জেলা আওয়ামী নেতা খান আহমেদ শুভ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme