সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে জেএসসি’র প্রবেশপত্র দু্ইশ টাকা

  • আপডেট : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯
  • ৯০০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরে জেএসসির পরীক্ষার প্রবেশপত্র বাবদ প্রত্যেক পরীক্ষার্থীদের নিকট থেকে দু্ইশ টাকা করে আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গোহাইল বাড়ি সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিকট থেকে এ অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে।

এ নিয়ে শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, ওই বিদ্যালয় থেকে চলতি বছর ২৮৬জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেবে। ২ নভেম্বর থেকে এই পরীক্ষা শুরু হবে।

এই পরীক্ষার প্রবেশপত্র বিতরণকালে বিদ্যালয়ের পরীক্ষার্থীদের কাছ থেকে বিনা রশিদে অতিরিক্ত ২শ করে টাকা আদায় করা হচ্ছে। বিনা রশিদে কেন এই টাকা আদায় করা হচ্ছে এর কোন ব্যাখ্যা নেই বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে।

বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী বিজয় ঘোষ জানায়, প্রবেশপত্র নিতে তার নিকট থেকে অতিরিক্ত ২শ টাকা নেয়া হয়েছে। এজন্য তাকে কোন রশিদ দেয়া হয়নি বলে সে জানায়। একই কথা জানায় ওই বিদ্যালয়ের অপর পরীক্ষার্থী জনি আহমেদ, শাহেদ ও কাউসার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অতিরিক্ত টাকা আদায়ের কথা ভিত্তিহীন বলে মোবাইল সংযোগ কেটে দেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ জানান, অভিযোগ পাওয়ার পর খোঁজ নিয়ে সত্যতা পাওয়া গেছে। শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত টাকা ফেরৎ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও তিনি জানান।

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক জানান, বিষয়টি তিনিও জানতে পেরেছন। সত্যতা পেলে মাধ্যমিক শিক্ষা অফিসারকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme