সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৫৮১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে কমলা রানী নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার ৭ অক্টোবর ভোরে পৌর সভার ত্রিমোহন জেলেপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কমলা রানী (৭০) ওই এলাকার মোহন বাসী রাজবংশীর স্ত্রী। তিনি প্রতিদিন রেললাইনে টোকাইয়ের কাজ করতেন।

স্থানীয়রা জানায়, কমলা রানী ও তার স্বামী ওই এলাকায় অন্যের বাড়ির আশ্রিতা। তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রেললাইন ধরে হাটেন ও মানুষের ফেলে দেওয়া প্লাটিকের বর্জ্য সংগ্রহ করেন। শুক্রবার ভোরেও প্রতিদিনের মত রেললাইন ধরে হাটছিলেন। এসময় অজ্ঞাত ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান।

মির্জাপুর ট্রেন স্টেশনের মাস্টার কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই পরিবারের লোকজন বৃদ্ধার মরদেহ বাড়ি নিয়ে গেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme