সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে ডাকাতিতে বাঁধা দেয়ায় স্বামী স্ত্রী ও সন্তানকে কুপিয়ে ও পিটিয়ে আহত

  • আপডেট : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭০৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: টাঙ্গাইলের মির্জাপুরে বাড়িতে ডাকাতির সময় লুটপাটে বাধা দেওয়ায় স্বামী স্ত্রী ও সন্তানকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত পিতা পুত্রকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার গভীর রাতে পৌর এলাকার বাওয়ার কুমারজানী এলাকার মির্জাপুর মহিলা কলেজ পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই গ্রামের কাজী দৌলত হোসেন (৭০) রাত আনুমানিক আড়াইটার দিকে তাহাজ্জুদ নামাজের উদ্দেশ্যে ঘুম থেকে উঠেন। ঘরের দরজা খুলতেই উঠানে মুখোশ পড়া ৪/৫ জন লোক দেখে দরজা বন্ধ করতে গেলে মুখোশ পড়া লোকগুলো দরজা ধাক্কা দিয়ে ঘরে প্রবেশের চেষ্টা করে। বাধা দিলে ধারলো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে এবং তার স্ত্রী নার্গিস বেগমের গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।

তার আত্মচিৎকারে ছেলে কাজী রায়হান (৩৫) এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে চলে যায়। পরিবারের অন্য সদস্যরা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, ঘটনাটি ডাকাতি নয়, ওটা একটা চুরির ঘটনা। চোরদের দেখে ফেলায় বাড়ির লোকজনের ওপর তারা হামলা করে। এ বিষয়ে পুলিশ কাজ করছে বলে তিনি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme