সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে তিনটি চোরাই মোটরসাইকেলসহ আন্ত:জেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

  • আপডেট : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ৬৫৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে ৩টি চোরাই মোটরসাইকেল ও চোরাই কাজে ব্যবহৃত একটি মাস্টার চাবিসহ আন্ত: জেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে ও সন্ধায় উপজেলা সদরের জহুরবাড়ি মোড় ও গোড়াই মিল গেইট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্পেশাল বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার মোল্লা জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার দেলদুয়ার উপজেলার গজিয়াবাড়ী গ্রামের আমজাদ হোসেনের ছেলে জমিস উদ্দিন (২৭), ঢাকার ধামরাই উপজেলার চৌহাট গ্রামের রজ্জব আলীর ছেলে জাহিদ হোসেন (২৮), জেলার ঘাটাইল উপজেলার হামিদপুর গ্রামের আব্দুস ছোবহানের ছেলে মেহেদী হাসান রাব্বী ওরফে মাইক রাব্বী ও উপজেলার গোড়াই নাজিরপাড়া গ্রামের খন্দকার রিপন মিয়ার ছেলে ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের জহুরবাড়ি মোড় এলাকার থেরাপী বাইক সেন্টারে আন্ত:জেলা চোর চক্রের কয়েকজন সদস্য চোরাই মোটরসাইকেল মেরামত ও বিক্রির বিষয়ে সলাপরামর্শ করতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে সেখান থেকে একটি সুজুকী গ্যালাক্সী ও একটি ডিসকভার মোটরসাইকেলসহ জসিম উদ্দিন ও জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যে সন্ধায় গোড়াই মিলগেইট এলাকায় অভিযান চালিয়ে রেজিষ্ট্রিশন বিহীন আরও একটি সুজুকী গ্যালাক্সী মোটরসাইকেলসহ অন্য দুই আসামীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ৩টি মোটরসাইকেলের বাজার মূল্য ৬ লাখ ৪০ হাজার টাকা। শুক্রবার গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে রিমান্ড মঞ্জুর আবেদন করলে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার মোল্লা জানিয়েছেন।
মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান, চোরাই মোটরসাইকেল ৩টির মালিক পাওয়া গেছে। আদালতের অনুমোদন সাপেক্ষে তারা তাদের মোটরসাইকেল ফেরৎ পাবেন বলে তিনি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme