সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে তিন ডাকাত গ্রেফতার

  • আপডেট : রবিবার, ১৯ মে, ২০১৯
  • ৭২৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গামছা, দা ও চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো,  উপজেলার পুষ্টকামুরী গ্রামের রাজিব মিয়ার ছেলে মনির হোসেন (২৮), শ্রী হরিপাড়া গ্রামের আব্দুল হালিমের ছেলে আবু হানিফ (২৮) ও পাইকপাড়া গ্রামের আবু সাইদ মীরের ছেলে হাবিব মীর (২৫)।

সোমবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়। আদালত তাদের জেল হাজতে প্রেরণের নিদের্শ দেন।

মির্জাপুর থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) ফয়সাল জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে খবর পাই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুর্যা সাটিয়াচড়া এলাকায় ৮-১০ জনের ডাকাত দল বিভিন্ন বাসে ও বাড়ীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

পুলিশ সদস্যদের নিয়ে রাত দুই টার দিকে ঘটনাস্থলে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে দৌড়ে তিন জনকে গ্রেফতার করা হয়। এসময় অন্যরা পালিয়ে যায়।গ্রেফতারকৃতদের তাদের কাছ থেকে গামছা, দা ও চাকু উদ্ধার করা হয়।

এ ব্যাপারে মামলা দায়ের করে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

মির্জাপুরে ডাকাতির প্রস্তুতি কালে ৩ ডাকাত গ্রেফতার,দেশীয় অস্র সহ ডাকাতির কাজেফ ব্যবহিত সরঞ্জামাদি উদ্ধার।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme