সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে দুইজন নতুন করে করোনায় আক্রান্ত

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৭৪৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক পরিচ্ছন্নকর্মীসহ নতুন করে আরো দু’জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো সাত জনে। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নকর্মীর করোনা শনাক্ত হওয়ায় কমপ্লেক্সের আবাসিক ভবন লকডাউন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মে) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।আক্রান্ত অপরজন নির্মাণ শ্রমিক (২৫)। তার বাড়ি লালমনিরহাট। সে উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া গ্রামের ভাড়া বাড়িতে থাকেন।

তবে আক্রান্তের খবর পাওয়ার পর থেকে ওই নির্মাণ শ্রমিকের কোন খোঁজ পাওয়া যাচ্চে না।গত ৪ মে উপজেলার ৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়। বৃহস্পতিবার এদের ২ জনের করোনা শনাক্ত হয়।

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনগুলো লটডাউন করে আক্রান্ত পরিচ্ছন্নকর্মীকে চিকিৎসার জন্য টাঙ্গাইল সদরে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো প্রক্রিয়া শুরু করা হয়েছে। তবে অপর করোনা আক্রান্ত পরিচ্ছন্নকর্মীর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে তাকে খোঁজে বের করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছ।

মির্জাপুর উপজেলায় এ পর্যন্ত ২৭৭ জনের করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হয়। এরমধ্যে সাত জনের করোনা পজিটিভ হয়। এদের মধ্যে এক নারী চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেন এবং দুইজন সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন বলে উপজেলা স্বাস্থ্য ও পরিববার পরকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম জানিয়েছেন।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক সত্যতা স্বীকার করে বলেন, আক্রান্ত পরিচ্ছন্নকর্মীর জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবন লকডাউন করা হয়েছে। আক্রান্ত নির্মাণ শ্রমিককে খোঁজে বের করার কার্য়ক্রম শুরু হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme