সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে দুই যুবলীগ নেতার তিন ড্রেজার ধ্বংস

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৬৪২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ইউনিয়নর যুবলীগের আহবায়ক তার বড় ভাইয়ের দুইটি বাংলা ড্রেজার ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

জানা গেছে, বহুরিয়া ইউনিয়নের যুবলীগের আহবায়ক শওকত আলী খান ও তার বড় ভাই আওলাদ হোসেন খান চান্দুলিয়ায় লৌহজং নদীতে নির্মিত শিল্পপতি নুরুল ইসলাম সেতুর পাশে অবৈধভাবে বাংলা ড্রেজার দিয়ে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিল।

তাদের বালু উত্তোলনের ফলে সেতুটি হুমকির মুখে পড়লেও এলাকাবাসি তাদের ভয়ে কিছু বলতে সাহস পায় না। খবর পেয়ে বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে দুইটি ড্রেজার ধ্বংস ও দুই হাজার তিনশ ফুট পাইপ গুড়িয়ে দেয়।

অন্যদিকে বুধবার একই এলাকায় অভিযান চালিয়ে অপর যুবলীগ নেতা সানোয়ারের একটি বাংলা ড্রেজার ধ্বংস ও সাতশ ফুট পাইপ গুড়িয়ে দেন আদালত।

ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন জানান, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে তিনটি ড্রেজার এবং তিন হাজার ফিট পাইপ ধ্বংসের কথা স্বীকার করে অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme