সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে দুপুরে দোকানীর জরিমানা বিকেলে আটক

  • আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২০
  • ৬৩৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় এক মিষ্টি দোকানীকে শনিবার (৪ এপ্রিল) দুপুরে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক। অপরদিকে জরিমানা দেয়ার পরও দোকান খোলে ব্যবসা পরিচালনা করায় বিকেলে থানা পুলিশ ওই ব্যবসায়ীকে আটক করেছে বলে জানা গেছে।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক মির্জাপুর বাজারের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন ভাই ভাই মিষ্টান্ন ভান্ডারের মালিক কৃষ্ণ ঘোষকে এই জরিমানা করেন।

ইউএনও আব্দুল মালেক করোনা ভাইরাস সংক্রমনরোধে সতর্কতামুলক পদক্ষেপের অংশ হিসেবে জরুরী সেবা ব্যতিত বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দোকানী সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখা ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি বিক্রি করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতে জরিমানা দেয়ার পরও দোকান খোলায় বিকেলে তাকে আটক করা হয়েছে বলে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সায়েদুর রহমান জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme