সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে দুর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা

  • আপডেট : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৮৭৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: মির্জাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন, শিক্ষার্থী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক।

সকালে উপজেলা পরিষদ চত্বরে স্কুল কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধির অংশ গ্রহনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষার্থী সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মির্জাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মো.মিয়াজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মির্জাপুর প্রেসক্লাব সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর বাজার

বণিক সমিতির সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য গোলাম ফারুক সিদ্দিকী, দেওহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, মহেড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদশা মিয়া ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি রাজাবাড়ি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মফিজুর রহমান স্বপন প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme