সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে দ্বিতীয় শ্রেণির মাদরাসা ছাত্রী নিখোঁজ

  • আপডেট : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৫৮৩ বার দেখা হয়েছে।

মির্জাপুর প্রতিনিধি টাঙ্গাইল:

টাঙ্গাইলের মির্জাপুরে আলিহা আক্তার (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক মাদরাসা ছাত্রী নিখোঁজ হয়েছে। সোমবার বিকেলে গোড়াই গন্ধব্যপাড়া তাহফিজুর উম্মা মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়। আলিহা আক্তার গোড়াই গন্ধব্যপাড়া গ্রামের আক্তারুজ্জামানের মেয়ে। এ ব্যাপারে আলিহার বাবা মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

পারিবারিক সূত্র জানায়, গোড়াই উত্তর নাজিরপাড়ার বাসিন্দা আক্তারুজ্জামানের তিন সন্তানের মধ্যে আলিহা বড়। প্রতিদিনের ন্যায় আলিহা বাড়ি থেকে এক কিলোমিটার দূরে গোড়াই গন্ধব্যপাড়া তাহফিজুল উম্মা মাদরাসায় যায়। মাদরাসা ছুটি শেষে আর বাড়ি ফিরে আসেনি। আলিহার পরনে ছিলো লাল রংয়ের জামা ও মাথায় কালো হিজাব। এ ব্যাপারে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম জানান অভিযোগ পাওয়ার কথা শুনেছি। আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme