সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ।।ধর্ষক আটক

  • আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৮৮৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরে চাল গুড়া করতে গিয়ে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এঘটনায় চাল কলের মালিক ধর্ষক বুদ্দু মিয়া (৫৫) কে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার জামুর্কী ইউনিয়নের কদিম ধল্যা বাজারে চাল কলের ভেতরে এ ঘটনা ঘটে। আটক বুদ্দু মিয়া কদিম ধল্যা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানায়, বুধবার সকালে ওই ছাত্রী কদিম ধল্যা বাজারে বুদ্দু মিয়ার চাল কলে চাল গুড়া করতে যায়। ছাত্রীকে একা পেয়ে লম্পট বুদ্দু মিয়া তাকে চাল কলের ভেতরে জোর করে ধর্ষণ করে।

ঘটনা জানাজানি হলে স্থানীয় একটি প্রভাশালী মহল ধামাচাপা দেওয়ার জন্য গ্রাম্য সালিশের চেষ্টা করে। খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে ধর্ষিতা ছাত্রীকে উদ্ধার এবং ধর্ষক বুদ্দু মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান জানান, ধর্ষক বুদ্দু মিয়াকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme