সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে নদীতে বাঁধ দিয়ে মাটি কাটায় ৩ লাখ টাকা জরিমানা খুলে দেয়া হয়েছে বাঁধ

  • আপডেট : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৫৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর ঃটাঙ্গাইলের মির্জাপুরে নদীতে বাঁধ দিয়ে ভেকু মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ২ মাটি ব্যবসায়ীর কাছ থেকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় মাটি বহনের জন্য নদীতে দেয়া তিনটি স্থানের বাঁধ খুলে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
রোববার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাকিলা বিনতে মতিন উপজেলার মীর দেওহাটা নামক স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় ৫টি ভেকু মেশিন, ১০ টি ড্রাম ট্রাক আটক করা হয়। এসময় মাটি ব্যবসায়ী সুজন মিয়া নিকট থেকে ২ লাখ ও জিয়া মিয়ার কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান চলাকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট করা জানান, স্থানীয় মাটি ব্যবসায়ীরা গত প্রায় এক মাস ধরে লৌহজং নদীর মীরদেওহাটা-বুধিরপাড়া অংশের একাধিক স্থানে নদীতে বাঁধ দিয়ে রাতের আধারে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও শাকিলা বিনতে মতিন অভিযান চালিয়ে নদীতে দেয়া বাঁধ কেটে দেন এবং জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme