সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে নাসির গ্লাস ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৪৯৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নাসির গ্লাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্যাক্টরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের নয় ইউনিটের কর্মীরা।

এর আগে, বুধবার (১৫ ডিসেম্বর) দিনগত রাত ১১টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সহকারী পরিচালক মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়ায় অবস্থিত ওই ফ্যাক্টরিতে হঠাৎ আগুনের লাগে। এ খবর পেয়ে টাঙ্গাইল, মির্জাপুর, বাসাইল, সখিপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসসহ মোট ৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের নয় ইউনিটের কর্মীরা। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ হতাহত হয়নি ও আগুন লাগার কারণ জানা যায়নি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme