সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে নিখোঁজের ২৯ ঘণ্টা পর নীলিমার লাশ উদ্ধার

  • আপডেট : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭৭৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুরে নৌকা ডুবিতে নিখোঁজের ২৯ ঘণ্টা পর নীলিমা লস্কর (১৭) নামের এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোমবার সন্ধ্যা ৬ টার দিকে উয়ার্শী ইউনিয়নের এলাংজানী নদীর নাগরপাড়া খেয়াঘাটের ১ কিলোমিটার ভাটি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নীলিমা উপজেলার মজদই গ্রামের আলম লস্করের মেয়ে ও নতুন কহেলা কলেজের একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের ছাত্রী।

এর আগে রোববার দুপুর ২টার দিকে উপজেলার উয়ার্শী ইউনিয়নের ধলেশ্বরীর শাখা এলাংজানী নদীর নাগরপাড়া খেয়াঘাটে এ নৌকা ডুবির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রোববার দুপুরে কলেজ ছুটির পর এক শিক্ষকসহ ৩০/৩২ জন শিক্ষার্থী নৌকাযোগে ওই নদী পার হওয়ার সময় মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন নীলিমা ।

এ ব্যাপারে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করলেও রোববার সন্ধ্যার পর্যন্ত না পেয়ে অভিযান শেষ করে।

পরে পুনরায় সোমবার ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল আসলে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সাথে যুক্ত হয়ে উদ্ধার অভিযান চলায়। এক পর্যায়ে পরে সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলের ১ কিলোমিটার ভাটি থেকে নীলিমার মরদেহ উদ্ধার করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme