সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে নৌকা ডুবে কলেজ ছাত্রী নিখোঁজ

  • আপডেট : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ১০১৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুরে নৌকা ডুবে এক কলেজ ছাত্রী নিখোঁজ হয়েছে। রোববার দুপুরে উপজেলার উয়ার্শী ইউনিয়নের বারিন্দা নদী পারাপারের সময় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিক্ষার্থী মসদই গ্রামের আলমগীর লস্করের মেয়ে নিলীমা (১৭)। সে নতুন কহেলা কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, দুপুর ২ দিকে নতুন কহেলা কলেজ থেকে নিলীমা ও তার সহপাঠীরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে নৌকা যোগে বারিন্দা নদী পারাপারের সময় অতিরিক্ত লোকজন নৌকাতে উঠলে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়।

সকলেই তীরে উঠতে পারলেও নদীতে ডুবে যায় নিলীমা। এ ঘটনায় আরও ২ শিক্ষার্থী অসুস্থ্য হয়ে কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. বেল্লাল হোসেন জানান, দূর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধার কাজ পরিচালনা হচ্ছে। তিনজন ডুবুরি, মির্জাপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এ উদ্ধারকাজে অংশ নিয়েছে। সংবাদটি করা পর্যন্ত নিখোঁজের কোনো সন্ধান মেলেনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme