সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে পরীক্ষার্থীকে উত্যক্ত করায় আটক তিন

  • আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮৯১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুরে এসএসসি পরীক্ষার্থীকে উত্যক্ত করায় তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) মির্জাপুর সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে পুলিশ তাদের আটক করে। আটকতৃরা হলো উপজেলা সদরের পোষ্টকামুরী পূর্বপাড়া (সওদাগরপাড়া) গ্রামের শুভ মিয়া, আশিক ও জিহাদ।

পুলিশ জানায়, ওই পরীক্ষার্থী এ বছর মির্জাপুর সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার আগে স্কুলে যাওয়া আসার সময় তাকে ওই বখাটেরা নানাভাবে উত্যক্ত করতো। বখাটেদের প্রস্তাবে রাজি না হওয়ায় জোরপূর্বক তুলে নেয়ারও হুমকি দেয়। সোমবার (০৩ ফেব্রুয়ারি) এসএসসি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় বখাটেরা মেয়েটির গতিরোধ করে।

এসময় সে ভয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন আসলে বখাটেরা পালিয়ে যায়। পরে এ ঘটনায় মেয়েটির বাবা মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেন।মঙ্গলবার সকালে পরীক্ষা কেন্দ্রের সামনে বখাটেরা মেয়েটিকে পুনরায় উত্যক্ত করতে আসলে পুলিশ তাদের আটক করে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান অভিযুক্তদের আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme