সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে পৃথক দুর্ঘটনায় নিহত ২

  • আপডেট : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ৪৮০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবদেক: টাঙ্গাইলের মির্জাপুরে রেল লাইন ও আঞ্চলিক সড়কে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।

সোমবার ৩০ জানুয়ারি রাত ৩টা ও সকাল সাড়ে ৬টার দিকে এ দুটি দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রাত তিনটার দিকে মির্জাপুর রেলরেস্টশনের পশ্চিম পাশ্বের রেলক্রসিং এলাকায় এক অজ্ঞাত ব্যক্তি পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে দুপুরের দিকে লাশটি উদ্ধার করা হয়। মির্জাপুর রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল হাসান বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায়নি।

অপরদিকে উপজেলার আনাইতারা ইউনিয়নের পাতরামারি কররস্থানের পাশে পাকুল্যা-লাওহাটি আঞ্চলিক সড়কে সকাল সাড়ে ৬টার দিকে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নাছিমা আক্তার (৫০) মির্জাপুর উপজেলার পাতরামরি এলাকার ধলা মিয়ার স্ত্রী। নিহত নাছিমা ও তার জা পারভিন আক্তার লাউহাটির দিকে উল্টো পথে হাটছিলেন। এসময় ঘাতক সিএনজি লাউহাটি থেকে পাকুল্যার আসার পথে নাছিমা আক্তার ও তার জা পারভিন আক্তারকে চাপা দিলে ঘটনাস্থলেই নাছিমার মৃত্যু হয় এবং তার জা পারভিন আক্তারকে স্থানীয় লোকজন আহত অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। মির্জাপুর থানার এস আই মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, দুর্ঘটনায় নিহত ওই নারীর পরিবার এ বিষয়ে কোন মামলা করবে না বলে একটি অঙ্গিকার নামা দেয়। পরে বিনা ময়নাতদন্তে তার পরিবারের নিকট লাশ হস্থান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme