সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে পৃথক দূর্ঘটনায় নিহত দুই

  • আপডেট : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৭০৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : মির্জাপুরে পৃথক দূর্ঘটনায় ট্রাক হেলপার ও মাদরাসা ছাত্র নিহত হয়েছে।

নিহতরা হলো- বগুড়ার সিমেন্ট বোঝাই ট্রাকের অজ্ঞাত পরিচয় হেলপার (২৫) এবং মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের আটিয়া মামুদপুর গ্রামের মাদরাসা ছাত্র ইমন হোসেন (১২)।

বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শুভুল্যা নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়, বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শুভুল্যা নামকস্থানে সিমেন্ট বোঝাই একটি ট্রাক থামিয়ে হেলপার ট্রাকের চাকা মেরামতের কাজ করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি বাস হেলপারকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমূল ঘটনা সত্যতা স্বীকার করে জানান, সিমেন্ট বোঝাই ট্রাক ও মরদেহ থানার হেফাজতে আছে।

অন্যদিকে মঙ্গলবার দুপুরে মাদরাসা ছাত্র ইমন নিজ ঘরে ইলেকট্রিক কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হয়।

পরে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে আসা হলে সন্ধায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইমন আটিয়া মামুদপুর গ্রামে আব্দুস সালাম ইউনূসের ছেলে। সে উয়ার্শী ইউনিয়নের বরটিয়া মাদরাসার ছাত্র।

আনাইতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme