সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে প্রধানমন্ত্রীর বক্তব্য চলছে ।। শুরুতেই জেলার ৩১ কাজের ফলক উন্মোচন

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯
  • ১০৬১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা টাঙ্গাইল জেলার ৩১টি উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেছেন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী বিমান বাহিনীর একটি হেলিকপ্টার হেলিপ্যাডে অবতরণ করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নামেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপি, সচিব ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে জেলা পুলিশ প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে।

বেলা ১১টা ২৮ মিনিটে প্রধানমন্ত্রী ভারতেশ্বরী হোমস মাঠের অনুষ্ঠান মঞ্চে এসে হোমসের ছাত্রীদের সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশনে যোগ দেন এবং ছাত্রীদের মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন।

পরে দানবীর রনদা প্রসাদ সাহা স্মারক স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন। সেখানে আলোচনা সভার শুরুতেই মির্জাপুরের তিনটি উন্নয়ন কাজসহ জেলার ৩১টি উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ১২ প্রকল্পের উদ্বোধন ও ১৯ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

যে ১২ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করা হলো-ধেরুয়া রেলওয়ে ওভারপাস, ৩৩/১১ কেভি সুইচিং স্টেশন (গ্রিড সাবস্টেশন, বৈল্যা, রাবনা বাইপাস, টাঙ্গাইল)

৩৩/১১ কেভি ২০ এমভিএ ইনডোর উপকেন্দ্র (ইন্দ্রবেলতা, পোড়াবাড়ী, টাঙ্গাইল)

বাসাইল উপজেলা শতভাগ বিদ্যুতায়ন ঘোষণা, দেলদুয়ার উপজেলা শতভাগ বিদ্যুতায়ন উপজেলা ঘোষণা, নাগরপুর উপজেলা শতভাগ বিদ্যুতায়ন উপজেলা ঘোষণা, সখীপুর উপজেলা কমপ্লেক্স এর প্রশাসনিক ভবন সম্প্রসারণ ও হলরুম উদ্বোধন

কালিহাতী (ধুনাইল)-সয়ার হাট হাতিয়া পর্যন্ত রাস্তার উদ্বোধন, মির্জাপুর উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত ভবন উদ্বোধন, টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি অডিটরিয়ামের উদ্বোধন

মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও মির্জাপুর, মির্জাপুর উপজেলা প্রাণি সম্পদ উন্নয়ন কেন্দ্র উদ্বোধন,

যে ১৯টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সেগুলো হলো-এলেঙ্গা-জামালপুর জাতীয় মহাসড়ক (এন-৪) প্রশস্তকরণ প্রকল্প (টাঙ্গাইল অংশ)

এলেঙ্গা-ভূঞাপুর-চরগাবসারা সড়কে ১০টি ক্ষতিগ্রস্থ সেতু ও ১টি কালভার্ট পুনঃনির্মাণ এবং আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন, টাঙ্গাইল-দেলদুয়ার জেলা মহাসড়ক (জেড-৪০১৫)

করটিয়া (ভাতকুড়া)-বাসাইল জেলা সড়ক (জেড-৪০১২) এবং পাকুল্লা-দেলদুয়ার-এলাসিন (জেড-৪০০৭) অংশকে প্রশস্থতায় উন্নীতকরণ, কালিহাতী উপজেলা কমপ্লেক্স এর প্রশাসনিক ভবন সম্প্রসারণ ও হলরুম নির্মাণকাজ

বাসাইলের করটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণকাজ, দেলদুয়ারে বাতেন বাহিনী মুক্তিযুদ্ধ যাদুঘর নির্মাণকাজ, ঘাটাইলের রসুলপুর ইউনিয়ন ভূমি অফিস নির্মাণকাজ

ঘাটাইলের লোকেরপাড়া ইউনিয়ন ভূমি অফিস নির্মাণকাজ দেলদুয়ারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় নির্মাণকাজ, জেলা সদর মডেল মসজিদ নির্মাণ কাজ, টাঙ্গাইল সদর উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজ

বাসাইল উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজ, টাঙ্গাইল সদর উপজেলা ভূমি অফিস নির্মাণ কাজ, সখীপুর উপজেলা ভূমি অফিস নির্মাণ কাজ, মধুপুর উপজেলা ভূমি অফিস নির্মাণকাজ

মির্জাপুর উপজেলা ভূমি অফিস নির্মাণকাজ, টাঙ্গাইল সার্কিট হাউসের নতুন ভবন নির্মাণকাজ, ভারতেশ্বরী হোমস এর মাল্টিপারপাস হল নিমার্ণকাজ

মির্জাপুর ইন্সটিটিউট অব পোস্ট গ্রাজুয়েট নার্সিং কমপ্লেক্স নিমার্ণকাজ।

সভায় বক্তৃতা করেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রস্টের পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি ও পরিচালক শ্রীমতি সাহা।

বিস্তারিত আসছে……….


খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme