সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে প্রবাসী সংগঠনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেট : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ৭৫৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে একটি প্রবাসী সংগঠনের উদ্যোগে করোনায় কর্মহীন শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার তরফপুর ইউনিয়নের টাকিয়া কদমা ভূইয়াপাড়া দিঘলচালা প্রবাসী মানব কল্যাণ সংগঠন এই খাদ্য সামগ্রী বিতরণ করে।

তাদের দেয়া খাদ্যসহায়তার মধ্যে রয়েছে ১ লিটার তেল, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি চিনি, ১ কেজি পোলার চাউল, ১ কেজি ছুলা, ১ কেজি লবণ
ও একটি সেমাই প্যাকেট।

সংগঠনের নেতা সিঙ্গাপুর প্রবাসী সুলতান মাহমুদ, জাহাঙ্গীর আলম ভূইয়া, রাসেল মিয়াসহ অন্যরা জানান, করোনা মহামারির কারণে গ্রামের দরিদ্র
মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সামনে ঈদুল। সবাই মিলে আনন্দ ভাগাভাগি করতে প্রবাস থেকেও এই আয়োজন।

খাদ্যসহায় বিতরণকালে গ্রামের মুরব্বিতের মধ্যে উপস্থিত ছিলেন, নিয়ামত আলী মাতাব্বর, শহীদ ভূইয়া, আবদুর রহিম ভূইয়া, সুলতান মিয়া, মিয়াচান মিয়া, জাকির হোসেন ভূইয়া, আলী আকবর ভূইয়া ওশিপন খানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme