সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
  • ১২৩৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার তরফপুর ইউনিয়নের দরানীপাড়া ফুটবল খেলার মাঠ (ছুনবাগানে) দরানীপাড়া প্রগতি স্পোটং ক্লাব ও স্বাধীন বাংলা যুব সংঘের যৌথ উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলার উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. ইজ্জত আলী জনি। 

তরফপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলহাজ শওকত মোমেন শাজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ।

এ সময় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, ইজ্জত আলী জনি।

খেলায় ডৌহাতলী একাদশ ৩ -১ গোলে হতেয়া কেরানীপাড়া একাদশকে পরাজিত করে। পরে প্রধান অতিথিসহ অন্য অতিথিরা বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার ফ্রিজ ও বিজিত দলের হাতে টিভি তুলে দেন।

এদিকে খেলা দেথতে দুপুরের পর থেকে তরফপুর ও হতেয়া ইউনিয়ন ছাড়াও আশপাশের ইউনিয়নের শতশত উৎসুখ জনতা খেলার মাঠে জমা হতে থাকে। 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme