সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে ফেনসিডিলসহ গ্রেফতার এক

  • আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৯৩৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুরে কুলসুম বেগম (৩৭) নামের এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।এসময় তার কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।সে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাগজান গ্রামের মোঃ রাজিব উদ্দিনের স্ত্রী ।

রোববার দুপুরে তাকে টাঙ্গাইল আদালতে হাজির করা হয়। আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হারিছুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের দেওহাটা পুলিশ ফাঁড়ির এসআই মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দেওহাটা বাইপাস এলাকায় চেকপোস্ট বসানো হয়।

এসময় বগুড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী জে.বি পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme