মির্জাপুরে বজ্রপাতে এক ব্যাক্তির মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৬৮৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে বজ্রপাতে মহর আলী (৩০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার বানাইল ইউনিয়নের ভর্রা গ্রামে এঘটনা ঘটে।

নিহত মহর আলী জেলার বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের দেওলী গ্রামে আমির আলী ছেলে।

পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন প্রবাসে থাকা মহর আলী স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে গত কয়েক বছর ধরে বানাইল ইউনিয়নের ভর্রা গ্রামে শ্বশুর আব্দুস ছামাদের বাড়িতে বসবাস করতেন।

সকাল সাড়ে এগারাটার দিকে বাড়ির পাশে ধর্মজাল দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বানাইল ইউনিয়ন পরিষদের মেম্বার মামুন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme