সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে বানাইল ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ১১১১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মির্জাপুর : উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন হয়েছে।

সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে অ্যাডভোকেট আনিসুর রহমান হুমায়ূন সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধি না থাকায় মাজহারুল ইসলাম তালুকদার পিন্টু বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ উপলক্ষে শুক্রবার সকালে কুড়ালিয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।

বানাইল ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট আনিসুর রহমান হুমায়ূনের সভাপতিত্বে সম্মেলনের বক্তৃতা করেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান খান বাবুল, আব্বাস বিন হাকিম, মাহফুজুর রহমান খান কনক, সাবেক ভাইস চেয়ারম্যান মোজাহিদুল ইসলাম মনির যুগ্ম সম্পাদক আবু রায়হান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, মাজহারুল ইসলাম শিপলু, ত্রাণ সম্পাদক সোহেল রানা, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান সালমা সালাম উর্মি, কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক তাহরীম হোসেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সেলিম সিকদার প্রমুখ বক্তৃতা করেন।

নির্বাচনে ২৫১ জন ভোটারের মধ্যে ২৩৮ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

এতে আনিছুর রহমান হুমায়ুন ১৩৯ ভোট ও তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি রেজাউল ইসলাম মাখন ৭৪ ভোট ও শওকত হোসেন ভেন্ডার ২৫ ভোট পান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme