সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

মির্জাপুরে বাল্য বিয়ের অপরাধে বর সহ আটক সাত

  • আপডেট : সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯
  • ১৩১৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরে বাল্য বিয়ের অপরাধে বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে বর সহ সাত জনকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেকের নির্দেশে পুলিশ মহেড়া ইউনিয়নের বরটিয়া গ্রামে বিয়ে বাড়িতে গিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলো, উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া গ্রামের ইউনুস খানের ছেলে বর মো. মাসুদ খান।

বরের আত্মীয় বরটিয়া গ্রামের মোহাম্মদ আলী, আব্দুল হালিম খান, কাবেল খান, জাহিদ ও পাশ্ববর্তী ধামরাই উপজেলার চৌহাট গ্রামের সাইদুর রহমান।

জানা গেছে, সোমবার বিকেলে খোন্দকার আয়েশা রাজিয়া স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী বরটিয়া গ্রামের আলী আজমের মেয়ে দিশা আক্তারের সঙ্গে উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া গ্রামের ইউনুস খানের ছেলে মাসুদ খানের সঙ্গে বিয়ের আয়োজন চলছিল।

খবর পেয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেকের নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিনু পারভীন মির্জাপুর থানা পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে হাজির হন।

তাদের উপস্থিতি টের পেয়ে কাজীসহ অন্যরা পালিয়ে গেলেও বরসহ ৭জনকে আটক করে থানায় নিয়ে আসে। রাত পৌনে নয়টায় এ খবর পাঠানো সময় পর্যন্ত আটককৃতরা থানা হাজতখানায় রয়েছে।

মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, ইউএনও সাহেবের সঙ্গে কথা বলে আটককৃতদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme